প্রায় ১২ কেজি র`পার গহনাসহ মাদকদ্রব্য উদ্ধার

আপলোড তারিখঃ 2019-02-06 ইং
প্রায় ১২ কেজি র`পার গহনাসহ মাদকদ্রব্য উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদা ও মুজিবনগরের বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা ও মুজিবনগরের বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি ভারতীয় র`পার গহনা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ও সার উদ্ধার করেছে বিজিবি। এ সময় তিনজন আটক হয়েছে। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক সময়ে পৃথক স্থান হতে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা এলাকার র`দ্রনগর ইটভাটার সামনে হতে ১১ কেজি ৮শ’ গ্রাম (১,০১১ ভরি) বিভিন্ন প্রকার র`পার গহনা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ লাখ ১১ হাজার টাকা। একইদিন মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মঞ্জুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হরিরামপুর গ্রামের মাঠ থেকে ৩৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ হাজার ৪শ’ টাকা। উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলার হুদাপাড়া গ্রামের ই¯্রাফিল সর্দারের ছেলে নাজমুল হোসেন গেগা (৩৬) ও লস্কর আলীর ছেলে বগু মিয়াকে (৪০) পলাতক আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে। এদিকে, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির টহল কমান্ডার নায়েক শসসের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত হুদাপাড়া গ্রামের মাঠ থেকে ৯৫ কেজি ভারতীয় সার উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৭শ’ ৫০ টাকা। `` অন্যদিকে, মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর গ্রামের মাঠ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডিবজল (২২) ও শাহাবুল (২৫) নামের দুই যুবককে আটক করে। আটককৃত যুবক ডিবজল উপজেলার চাকুলিযা গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে ও শাহাবুল একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। আটককৃত আসামীসহ ইয়াবা ট্যাবলেট দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। `` অপরদিকে, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল কমান্ডার নায়েক আবু মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের আমবাগান কবরস্থান হতে ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে চান মিয়াকে (২৪) আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। আটককৃত আসামীসহ ফেন্সিডিল দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)