ইয়াবাসহ মেহেরপুরের মফিজুল আটক

আপলোড তারিখঃ 2019-02-06 ইং
ইয়াবাসহ মেহেরপুরের মফিজুল আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মেহেরপুর পৌর কলেজপাড়ার মফিজুল ইসলাম (২২) নামের একজনকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত আসামীর বির`দ্ধে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট রোড এলাকার ডাকবাংলোর সামনে থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জনতে পারে একজন ব্যক্তি বেশকিছু ইয়াবা ট্যাবলেট নিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেহেরপুর জেলার পৌর কলেজপাড়ার মজিবর রহমানের ছেলে মফিজুল ইসলামকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত ওই আসামীর বির`দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করে ডিবি পুলিশ। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)