চুয়াডাঙ্গায় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে

আপলোড তারিখঃ 2019-02-06 ইং
চুয়াডাঙ্গায় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে ছবির ক্যাপশন:
অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হবে রবীন্দ্র সঙ্গীতের। আসবেন দেশবরেণ্য প্রশিক্ষক। একই সাথে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। আগামী ১৫ ও ১৬ ফেব্র`য়ারি এ প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু বিভাগ ও সাধারণ বিভাগ এ দুটি বিভাগে প্রশিক্ষণ ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ প্রদান করবেন দেশবরেণ্য রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষক বাংলাদেশ রবীন্দ্র সম্মেলন পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষক রকিবুল ইসলাম রবিনসহ বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষকেরা। প্রশিক্ষণের জন্য ৫০ টাকা রেজিস্টেশন ফি ধরা হয়েছে। দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের কার্যালয় থেকে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করা যাবে বলে আলোচনা সভায় জানানো হয়। সভায় চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ কেন্দ্রীয় সদস্য প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের সদস্য মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, খন্দকার আহসানুল হক কবির, কাজল মাহমুদ, আব্দুস সালাম তারা, নাবিলা র`কছাসানা ছন্দা, একরামুল হক খলিল, এম এ সাইদুর রহমান, গোলাম মোস্তফা, শাওন কুমার রায়, অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী প্রমুখ। সভায় রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ নিতে আগ্রহীদেরকে জেলা শিল্পকলা একাডেমি থেকে ফরম সংগ্রহ করতে এবং বিস্তারিত জানার জন্য ০১৭১২-৬৯১৪৬৩, ০১৭১১-২৭৬৮৬৩ ও ০১৯১১-৬২৭৮২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)