ছবির ক্যাপশন:
ডেস্ক েিরপার্ট: কারা আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হয়েছে। চতুর্থ কার্যদিবসের শুনানিতে দেড় ঘণ্টা আদালতে থাকলেও কোনো কথা বলেন নি। এদিন তার আইনজীবীরা নাইকো মামলার এজাহার, অভিযোগপত্র, জব্দ করা আলামত, কেস ডকেট (সিডি) ও মামলার অনুমোদনের নথি চেয়ে করা আবেদনের ওপর শুনানি করেন। আদালত বিষয়টি আদেশের জন্য রেখেছেন। এ ছাড়া মামলার আসামি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ থেকে অব্যাহতির ওপর শুনানি করেছেন। সোমবার রাজধানীর নাজিম উদ্দিন রোডে পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো মামলায় অভিযোগ গঠনের ওপর যুক্তি তুলে ধরেন। তার যুক্তি অসমাপ্ত অবস্থায় আগামী ১২ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারই নাইকোর সঙ্গে চুক্তি করেছিল। আমরা শুধু ধারাবাহিকতা রক্ষা করেছি। অথচ তাদের বিচার হচ্ছে না, বিচার হচ্ছে আমাদের। যারা চুক্তি করেছে তারা আজ আসামির বাইরে। বিচারক সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী আসামি একেএম মোশাররফ হোসেনের পক্ষে অভিযোগ গঠনের ওপর শুনানি করতে বললে তার আইনজীবী অসুস্থ জানিয়ে সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন।
