মেহেরপুরে দুই পরীক্ষার্থীর দায়িত্বে ২০ কর্মকর্তা

আপলোড তারিখঃ 2019-02-05 ইং
মেহেরপুরে দুই পরীক্ষার্থীর দায়িত্বে ২০ কর্মকর্তা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: চলমান এসএসসি পরীক্ষায় মেহেরপুরে মাত্র দুইজন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য ২০ জন কর্মকর্তা-কর্মচারী তাদের দায়িত্ব পালন করেছেন। গতকাল সোমবার মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সোমবার ছিল শারিরীক শিক্ষা পরীক্ষা। ২০১৮ সালে ওই বিষয়ে দুইজন ছাত্র অকৃতকার্য হওয়ায় রেফার্ড হিসেবে তারা এ বছর পরীক্ষায় অংশ নেয়। তারা হলো- মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের আসাদুজ্জামান এবং শাহারিয়ার আলী। তাদের দুইজনের পরীক্ষা গহণ করার জন্য বিধি অনুযায়ী কেন্দ্রের কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এএসআইসহ পরীক্ষা কমিটি, কেন্দ্রের কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী ২০ জন কর্মকর্তা-কর্মচারী তাদের দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে কেন্দ্র সচিব আনিসুজ্জামান বলেন, যেহেতু এসএসসি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিধি অনুয়ায়ী অন্যান্য পরীক্ষার দিনের ন্যায় একই অবস্থায় দায়িত্ব পালন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)