দামুড়হুদায় সার ডিলাদের সাথে কৃষি কর্মকর্তার মতবিনিময়

আপলোড তারিখঃ 2019-02-05 ইং
দামুড়হুদায় সার ডিলাদের সাথে কৃষি কর্মকর্তার মতবিনিময় ছবির ক্যাপশন:
সার নিয়ে নয়-ছয় করলে বরদাস্ত করা হবে দামুড়হুদা প্রতিবেদক: সামনেই বোরো মরসুম। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সে বিষয়টি যেমন শতভাগ নিশ্চিত করতে হবে, তেমনি চাষিরা যেন কোনভাবেই সারের জন্য ভোগান্তিতে না পড়ে সে দিকটিও নিশ্চিত করতে হবে। সার নিয়ে যদি কোন রকম নয়-ছয় করা হয় তা বরদাস্ত করা হবে না। অভিযোগ পাওয়া গেলেই তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। দামুড়হুদায় গতকাল সোমবার বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের সাথে মতবিনিময়সভায় দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামিমুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য রাসয়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব রাসয়নিক সার ব্যবহার করতে হবে। সর্বোপরি কৃষি বিভাগের সার্বিক সেবা কৃষকের দৌড় গোড়ায় পৌছে দিতে হবে। সকলের সহযোগিতায় এদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার মধ্যদিয়ে নিজেকে একজন দেশ প্রেমিক সু-নাগরিক হিসেবে প্রমাণ করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু। সার ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি সার ডিলার মহসিন আলী, আজিজুর রহমান, মুজাম্মেল হক, আনোয়ার হোসেন, আ. ওয়াহেদ, শফিউল আলম, হাসানুল নাঈম, জগবন্ধু বসু, জগদীশ্বর বসু, মোস্তাফিজুর রহমান, বিসিআইসি সার ডিলার সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, আবু হানিফ, শাহিন আক্তার, রবিউল হোসেন, ইয়াছিন আলী প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)