চুয়াডাঙ্গায় গাঁজাসহ হকপাড়ার মুনসুর আটক

আপলোড তারিখঃ 2019-02-05 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ হকপাড়ার মুনসুর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ১শ’ গ্রাম গাঁজাসহ চুয়াডাঙ্গা হকপাড়ার মুনসুরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মুসলিমপাড়া হোমিওপ্যাথিক কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার হোমিওপ্যাথিক কলেজের সামনে রাস্তার উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবু বক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পলানোর চেষ্টা করলে মুনসুর আলী (৪০) নামে একজনকে তাড়িয়ে ধরেন অভিযানকারী দল। সে একই এলাকার মৃত গোপালের ছেলে। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)