মুজিবনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে সভা

আপলোড তারিখঃ 2019-02-05 ইং
মুজিবনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে সভা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উপজেলা সমন্বয় কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই সুব্রত কুমার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল রানা, মুজিবনগর প্রেসক্লাবের সম্পাদক শেখ সফিউদ্দীন, সহসভাপতি হাসান মোস্তাফিজুর রহমান (শের খাঁন), মহাজনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সচিব সালমা পারভিন প্রমুখ। সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং সহযোগীতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুজিবনগর থানা পুলিশ, ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও সাধারন জনগনের সহযোগীতা চেয়ে মুজিবনগর উপজেলার ৪ ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় ও তারিখ তুলে ধরেন মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব আব্দুল আজিজ। ৪টি ইউনিয়নের মধ্যে প্রথম পর্যায়ে দারিয়াপুর ইউনিয়নে আগামী ৭ থেকে ১১ই ফেব্রুয়ারি মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে এবং ১২ থকে ১৪ই ফেব্রুয়ারি পুরন্দরপুর গাউছিয়া দাখিল মাদ্রাসায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ২য় পর্যায়ে মোনাখালী ইউনিয়নে ১৬ ও ১৭ ফেব্রয়ারি মোনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮, ১৯, ২০, ২৩ ফেব্রুয়ারি শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এবং ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ৩য় পর্যায়ে মহাজনপুর ইউনিয়নে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২৮ ফেব্রুয়ারি, ২ ও ৩ মার্চ কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়, ৪ ও ৫ মার্চ মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ৪র্থ পর্যায়ে বাগোয়ান ইউনিয়নে ৬, ৭ ও ৯ মার্চ মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১০ ও ১১ মার্চ সেন্ট জেভিয়ার জুনিয়র হাইস্কুলে, ১৩ ও ১৪ মার্চ জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ে, ১৬, ১৮ ও ১৯ মার্চ বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে এবং ২০, ২১, ২৩ ও ২৪ আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব আব্দুল আজিজ আরও বলেন, যাদের আগের জাতীয় পরিচয়পত্র আছে সেই পরিচয় পত্র জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র হরিয়ে গেছে তাদেরকে ৩৪৫ টাকার চালান সোনালী ব্যাংকে জমা দিয়ে চালান কপি জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। তবে জনগনের সুবিধার্থ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ক্যাম্পে টাকা জমা নিয়ে চালান কপি দেয়ার ব্যবস্থা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)