পালিয়ে যাওয়া মারুফ ও সুমাইয়া আটক

আপলোড তারিখঃ 2019-02-05 ইং
পালিয়ে যাওয়া মারুফ ও সুমাইয়া আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: অন্যের স্ত্রী নিয়ে পালিয়ে যাওয়া মামলায় আসামী মারুফ ও সুমাইয়া খাতুনকে পুলিশ আটক করার পর আদালত থেকে সুমাইয়া জামিনে মুক্ত হয়েছে। মারুফকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের জালাল শেখের ছেলে রবিউল ইসলামের সাথে প্রায় ৫ বছর পূর্বে মোনাখালী গ্রামের আনারুল ইসলামের মেয়ে সুমাইয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পরে তাদের এক কন্যা সন্তানের জন্ম নেয়। এদিকে ৩১ জানুয়ারি পরকীয়া প্রেমের সূত্র ধরে মোনাখালী গ্রামের মোহাম¥দ আলীর ছেলে মারুফের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় সুমাইয়া। এ ঘটনায় রবিউল ইসলাম বাদি হয়ে মুজিবনগর থানায় তার স্ত্রী সুমাইয়া ও মারুফকে আসামী করে একটি মামলা দায়ের করে, যার মামলা নং ১। পরে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার পুলিশ গতকাল সোমবার দু’জনকে আটক করে আদালতে প্রেরণ করেন। এদিন বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাফিয়া সুলতানা সুমাইয়ার জামিন মঞ্জুর করেন এবং মারুফকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)