ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদায় ইলেকট্রিশিয়ান সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ব্যাডমিন্ট টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে দামুড়হুদা বাজারের সোনালী ব্যাংকের সামনে রহমান মালিথার চাতালে মাহাবুর-শাওন জুটি বনাম সাজু-মিরাজ জুটিরর মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাজু-মিরাজকে হারিয়ে মাহাবুর-শাওন জুটি চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া আমিরুল-ভূলন জুটি তৃতীয় স্থান লাভ করে। খেলা পরিচালনা করেন ডাচ্-বাংলার সহকারী ম্যানেজার আশরাফুল আলম। স্কোরার ছিলেন জাহিদ হাসান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি রাশেদুজ্জামান বেল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, ইলেকট্রিশিয়ান সমিতির উপদেষ্টা আব্দুল হাই বাচ্চু, শরীফুল আলম শরীফ, সাধারণ সম্পাদক আবু সাইদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বিজলী ক্যাবেল্সের ম্যানেজার রাকিব হাসান, সেল্স ম্যানেজার সজিব হাসান, পল্লী বিদ্যূতের সেলিম রেজা, মেজবাউল ইসলাম প্রমূখ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন একরামুল, শাওন ও নূর আলী।
