ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: এসএসসি ও সমমানের শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। গতকাল রোববার এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থীদের কোন পরীক্ষা ছিল। এদিনও কোথাও কোন ধরণের বিশৃঙ্খলা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। তবে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় মোট ৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে। তথ্য মতে, এসএসসি সাধারণ ও দাখিল পরীক্ষায় জেলার মোট ১০ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থীর মাঝে ১০ হাজার ৬৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বাকি ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে- এসএসসি (সাধারণ) বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষায় মোট ৯ হাজার ৫৫৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিতির সংখ্যা ছিল ৯ হাজার ৫৩০ জন। অনুপস্থিত ২৬ জন। এ ছাড়া দাখিল আরবি প্রথমপত্র বিষয়ের পরীক্ষায় ১ হাজার ১১৭ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ১১০ জন। অনুপস্থিত ৭ জন।
