ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ গরু উদ্ধার করা হয়। জানা যায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আলী আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের দক্ষিণ মাঠ থেকে একটি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
