ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা রেল স্টেশনের অপারেশন কার্যক্রম পুনরায় চালুর দাবিতে আলোচনা সভা : স্টেশন রক্ষা আহবায়ক কমিটি গঠন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেল স্টেশনের অপারেশন কার্যক্রম পুনরায় চালুর দাবিতে ভলেন্টিয়ার অব আলমডাঙ্গার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আলমডাঙ্গা রেল স্টেশন চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান মুকুলের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের অন্যতম সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান তফছীর আহমেদ লাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আলমডাঙ্গা কলেজীয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, সাবেক ছাত্রনেতা শাহীন রেজা, সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম রিফাত, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য লিমন মল্লিক, আমাদের আলমডাঙ্গা পেজের এডমিন আসাদুজ্জামান শাহীন, আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক মামুনুর রহমান, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, রোকনুজ্জামান, শিমুল খন্দকার, রাকিব হুসাইন, তরিকুল ইসলাম, রানা আহমেদ লাভলু, টুটুল মিয়া, বকুল আহমেদ, তানভীর আহমেদ, আরিফুল ইসলাম, আশিকুর রহমান, সজল দত্ত, নুর আলম সিদ্দিক, রাসেল, নাহিদ হাসান, জাহাঙ্গীর আলম, হারুন বাদশা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আলমডাঙ্গা রেল স্টেশন রক্ষা আহবায়ক কমিটি গঠন করা হয়। মতিয়ার রহমান ফারুককে আহবায়ক, কাউন্সিলর আলাল উদ্দিন, উপাধ্যক্ষ শামীম রেজা ও লিমন মল্লিককে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সাবেক চেয়ারম্যান তফছীর আহমেদ লাল, শরিফুল ইসলাম রিফাত, সোহেল রানা শাহীন প্রেসক্লাবের সহসভাপতি আতিয়াার রহমান মুকুল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাইফুর রহমান পিন্টু, রোকনুজ্জামান, আসাদুজ্জামান শাহীন, মাসুদ রানা তুহিন, মামুনুর রহমান, আনোয়ারুল ইসলাম। সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে যোগাযোগ করে অনতিবিলম্বে আলমডাঙ্গায় বন্ধ হয়ে যাওয়া অপারেশন কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্রুত বাস্তবায়ন না হলে আলমডাঙ্গার সকল স্তরের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় উল্লেখ করা হয়, আলমডাঙ্গা রেল স্টেশন থেকে সরকার প্রতি মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকা রাজস্ব আদায় করে থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।
