তিতুদহের তেঘরীতে লাখ টাকার রাস্তায় ফাটল

আপলোড তারিখঃ 2019-02-03 ইং
তিতুদহের তেঘরীতে লাখ টাকার রাস্তায় ফাটল ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিবেদক: চুয়াডাঙ্গার তেঘরীতে ৩৯ লক্ষ ২২ হাজার ৯০৪ টাকা বাজেটে তৈরি রাস্তা মাত্র দুই মাসের মাথায় ফাটল দেখা দিয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় শতাধিক ফাঁটল দেখে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। জানা যায়, ২০১৮ সালের ১১ নভেম্বর চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর তিতুদহ ইউনিয়নের তেঘরী গ্রামের তেঘরী মোড় থেকে তেঘরী স্কুলপাড়া ৬০০ মিটার রাস্তার পাঁকাকরণের জন্য উদ্বোধন করেন। এর দুই মাসের মধ্যে রাস্তা পাকাকরণের কাজ শেষ হয়। কিন্তু রাস্তার কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে রাস্তায় ফাটল ধরলে নানা প্রশ্নের জন্ম দেয়। অনেকে বলেন ঠিকাদার কাজে ফাঁকি দিয়েছেন। আবার অনেকে বলছেন রাস্তার বাজেটের টাকায় দুর্নীতি করা হয়েছে, যার ফলে মান সম্মাত কাজ হয়নি। এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)