সুস্থ জীবন আর সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়ামের বিকল্প নাই

আপলোড তারিখঃ 2019-02-03 ইং
সুস্থ জীবন আর সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়ামের বিকল্প নাই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে মালিক’স জিম’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিজস্ব প্রতিবেদক: ‘এসো সবাই ব্যায়াম করি, সুস্থ্য সবল জীবন গড়ি’ স্লোগানে চুয়াডাঙ্গা জেলার একমাত্র আন্তর্জাতিক মানসম্পন্ন `মালিক’স জিম`র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে শোভাযাত্রা, কেঁককাটা ও নৈশ ভোজের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের বাদুরতলায় ‘মালিকস জিম’র স্বত্তাধিকারী মাইনুল হক মালিক হারুনের আমন্ত্রণে, শাহারিন মালিক ও মকছুদুল হক মালিক মকছুর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আশরাফুল হক খোকন, ডা. কামীম কবির, ডা. জিপু, ডা. সোহেল, ডা. জাম্মি, কৃষিবীদ তালহা জুবায়ের মাসরুর নিউটন, সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাব রেজিস্টার শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল ইসলাম, সাংবাদিক হুসাইন মালিক, হাসুমা কটেজের সত্তাধিকারী শামীম, ফরহাদ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী লিটন, রেডচিলি হোটেলের পরিচালক নাজমুল হক, মালিক ফার্নিচারের পরিচালক সজল, পুলিশ কর্মকর্তা রজিমুল, আনিস, মিজান, রাহুল, নূর হোসেন, রাফিদ পোল্ট্রি ফিডের কর্মকর্তা শাহিন, ডিউক, জেলা ক্রিকেট দলের অধিনায়ক ইমরান, জেলা ফুটবল দলের অধিনায়ক সোহেল, ডিউক (২) সহ জিম’র দেড় শতাধিক সদস্য স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্প ও বণিক সমিতির (চেম্বার ভবন) কার্যালয়ে নৈশ ভোজের মধ্যদিয়ে শেষ হয় সমগ্র অনুষ্ঠানমালা। এ প্রসঙ্গে জীম ইন্সট্রাক্টর ফেরদৌস আলম মুরাদ বলেন, ‘অনেকের ভ্রান্ত ধারণা আছে, যাঁদের ওজন বেশি তাঁরাই শুধু জিমে যাবেন, এ ধারণাটি একেবারে ভুল। সবার জন্যই জিমের দরকার। কর্মব্যস্ততায় নিজেদের শরীরের যতœ নিতে ভুলে যাই আমরা। সমস্যা তৈরি হতে থাকে বয়স বাড়ার সঙ্গে। সব বয়সীর জন্যই জিম দরকার। কাজের ভিড়ে আমরা ভুলে যাই কিভাবে নিজেদের সুস্থ রাখব। মন ভালো রাখতেও সুস্থ দেহ অত্যাবশ্যক। আমাদের লাইফস্টাইল এবং দিনের রুটিন এমন হয়ে গেছে যে জিম প্রয়োজনীয়। কারণ সকাল থেকে সন্ধ্যা কর্মক্ষেত্রে চলে যায়, খাবারদাবারেও চলে আসে নানা অনিয়ম। সুস্থ জীবন আর সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়ামের বিপল্প নাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)