দর্শনা পৌর প্রবীণদের নতুন কার্যকরী কমিটি গঠন

আপলোড তারিখঃ 2019-02-03 ইং
দর্শনা পৌর প্রবীণদের নতুন কার্যকরী কমিটি গঠন ছবির ক্যাপশন:
মোশাররফ হোসেন সভাপতি ও আকমত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত দর্শনা অফিস: ‘এসো প্রবীণকে আকড়ে ধরে জীবনকে নতুন করে সাজায়’ এই স্লোগানকে সামনে রেখে দর্শনা পৌর প্রবীণদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় দর্শনা পুরাতন বাজার সংলগ্ন পৌর প্রবীণ কমিটির অস্থায়ী কার্যালয় চত্বরে সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ প্রতিনিধিদের উপস্থিতিতে দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়। দর্শনা পৌর প্রবীণদের নতুন কার্যকরী কমিটির পুনঃগঠন সভায় দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটিতে মোশাররফ হোসেনকে সভাপতি, ফজলুল হক ও হাসিনা বেগম টুসিকে সহসভাপতি, আকমত আলীকে সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক সহিদুর রহমান ও জাহাঙ্গীর আলমকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য নির্বাহী সদস্যরা হলেন- আলতাফ মাষ্টার, জয়নুল ইসলাম কোচি, সাবেক এসআই খালিদ হোসেন, হাবিবুল্লাহ বিশ্বাস, হানিফ মন্ডল ও হুমায়ন কবির। এছাড়াও ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে এ কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। কমিটির ৩ জন উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছেন। এরা হলেন জাহিদুল ইসলাম, আবু ওয়াছে ও খালেকুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)