গাংনীতে হেরোইনসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-02-02 ইং
গাংনীতে হেরোইনসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন লাখ টাকার হেরোইনসহ মজনু নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ডিবি পুলিশ। আটক মজনু গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে। গত বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আটক করা হয়। ডিবির ওসি ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পরিদর্শক জুলফিকার আলীর নেতেেৃত্ব ডিবির একটি টিম গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। শুক্রবার গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মাদকব্যবসায়ী মজনু দীর্ঘদিন ধরে এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছিলো পুলিশের চোখ ফাঁকি দিয়ে। মাদক বিরোধী এ অভিযানে এসআই মেজবাহুর দারাইন, মাহাতাব আলী, ইব্রাহীম বিশ^াসসহ ডিবি পুলিশের সদস্যরা অংশগ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)