মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা’র যোগদান

আপলোড তারিখঃ 2019-02-02 ইং
মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা’র যোগদান ছবির ক্যাপশন:
মাদকমুক্ত মেহেরপুর গড়ার প্রত্যায় মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে শাহ্ দারা (বিপিএম) যোগদান করেছেন। চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা শাহ্ দারা কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে মেহেরপুর সদর থানায় যোগদান করেন। ১৯৯৬ সালে সাতক্ষীরা কলারোয়া থানায় পুলিশের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর তিনি দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে চাকরি করেছেন। ২ কন্যা সন্তানের জনক নবাগত ওসি শাহ্ দারা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদক নির্মূল করাসহ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে আমার অবস্থান হবে জিরো টলারেন্স। তিনি মাদকমুক্ত মেহেরপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)