সন্ত্রাস ও মাদকের শেকড় উপড়ে ফেলা হবে

আপলোড তারিখঃ 2019-02-02 ইং
সন্ত্রাস ও মাদকের শেকড় উপড়ে ফেলা হবে ছবির ক্যাপশন:
জীবননগরে ওপেন হাউস ডে অনুষ্ঠানে এএসপি আহসান হাবীব জীবননগর অফিস: জীবননগর থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বলেন, জীবননগর উপজেলার যে সমন্ত সমস্যা রয়েছে, তা অচিরেই সমাধানের পদক্ষেপ নেয়া হবে। প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মাদক পাচার বন্ধে সকলের সহযোগিতা নিয়ে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স গ্রহণ করবে বলে জানান তিনি। সকলে মিলে পুলিশকে সহযোগিতা করলে জীবননগর উপজেলার চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব। তা ছাড়া জীবননগর শহরকে যানজট মুক্তকরণে সকলকে সচেতন করতে হবে এবং নিজেরাও সচেতন হতে হবে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় জীবননগর থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মালেক মোল¬া, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এমআর বাবু, সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সহসভাপতি জামাল হোসেন খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, উপজেলা ছাত্রলীগের সম্পাদক কাউন্সিলর ওয়াসিম রাজা, সাংবাদিক সালাউদ্দিন কাজল, মিঠুন মাহমুদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আকাশ, জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) নাহিরুল, এসআই আনিছ, গাফফার, হেলেনা খাতুন, মুরাদ, মোস্তাফিজুর রহমান, সাঈদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন, নুরনবী, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক নাজমুল আলম মানিকসহ জনপ্রতিনিধি, স্থানীয় সূধী, ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর থানার (ওসি) তদন্ত ফেরদৌস ওয়াহিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)