মেহেরপুরে বিজিবির অভিযানে মদসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2019-02-02 ইং
মেহেরপুরে বিজিবির অভিযানে মদসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর থানার বাজিপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদসহ রবিউল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবক রবিউল ইসলাম মেহেরপুর সদর থানার চক শ্যামপুর গ্রামের কেসমত আলীর ছেলে। গতকাল শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে মদসহ এ যুবককে আটক করা হয়। জানা যায়, শুক্রবারসন্ধ্যা বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের লিচু বাগান থেকে রবিউল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ বোতল ভারতীয় মদ ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এক বোতল মদ ও একটি মোবাইলের সর্বমোট মূল্য ৫ হাজার ৩শ’ টাকা। উদ্ধারকৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)