দামুড়হুদা মোক্তারপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে ওসি সুকুমার বিশ্বাস

আপলোড তারিখঃ 2019-02-02 ইং
দামুড়হুদা মোক্তারপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে ওসি সুকুমার বিশ্বাস ছবির ক্যাপশন:
মাদকের বিরুদ্ধে সকলকে স্বোচ্চার হতে হবে দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদার মোক্তারপুরে লাল মোহাম্মদ লালু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে সকলকে স্বোচ্চার হতে হবে। কোনভাবেই ছাড় দেয়া যাবেনা। আসুন সকলে মিলে দামুড়হুদাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলি। এ সময় ওসি সুকুমার বিশ্বাসের আহবানে প্রায় ৩ শতাধিক যুবকসহ উপস্থিত সবাই একসাথে হাত তুলে মাদককে লাল কার্ড দেখায়। মিশকাত আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শফিউল কবির ইউসুফ, মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ মোল্লা। এছাড়ও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্দুল কাদের, যুবলীগ নেতা সাইদুর রহমান টোটন, খবীর উদ্দীন, ইনছান আলী, সজিব, মাহাবুব, আশরাফুল, বিপ্লব, রিপন, ছোটন, জাহিদ, শরিফুল, মনির, জাহিদ, ডা. মেজবাহ উদ্দীন বাবু, জাফিরুল ইসলাম মাস্টার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শিক্ষক আক্কেল আলী। এরপর অকাল প্রয়াত ডা. লাল মোহাম্মদ লালুর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জুটি বনাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু জুটির মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন আসিফ। স্কোরার ছিলেন শাহিন। ধারাভাষ্য দেন মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)