কোটচাঁদপুরে ‘পুলিশি সপ্তাহ’ উপলক্ষে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2019-02-02 ইং
কোটচাঁদপুরে ‘পুলিশি সপ্তাহ’ উপলক্ষে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিবেদক: পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে কোটচাঁদপুর মডেল থানার নবনির্মিত ভবনের হলরুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার নাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মীর্জা সালাহ্উদ্দীন, কোটচাঁদপুর পৌর ফাঁড়ি পুলিশ পরিদর্শক গোলাম মওলা বিশ্বাস। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কোটচাঁদপুর পৌর পুলিশিং কমিটির সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক মীর কাশেম আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আ.লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান সেলিম, সাফদারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি নওশের আলী নাসির, আ.লীগ নেতা মইনুদ্দীন শেখ হেকিম। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম, কামাল হাওলাদার, সুব্রত সরকার, মঈন উদ্দীন খান, কেন্দ্রীয় প্রেসক্লাব কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক এসএম রায়হান উদ্দীন, সাংগাঠনিক সম্পাদক সুমন মালাকার, জাতীয় অর্থনীতির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মামুনুর রশিদসহ কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)