ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঢাকার সায়াদাতিয়া খানকাহ শরীফে গতকাল শুক্রবার রাতে বিশেষ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। জমিয়তে জাকেরিণের মূখ্য নিদর্শক পীরজাদা আল্লামা জবিহহুল্লা সিদ্দিকী মাহফিলে বনেন, পীরের হাতে টাকা দিয়ে কেও জান্নাতে যেতে পারবে না। তিনি বলেন, পিতামাতাই হচ্ছে সন্তানের জন্য বড় পীর ও নেয়ামত। এর আগে মাওলানা হাসান মাহমুদ ও মাওলানা হাফিজুর রহমান আয়োজিত দোয়া এবং জিকিরের মাহফিল পরিচালনা করেন। দেশের বিভিন্ন জেলা থেকে হুজুর কেবলকার দোয়ার মাহফিলে যোগদান করেন।
