মহেশপুরে ভন্ড আয়না বাবাকে গাজাসহ আটক ৬মাসের জেল

আপলোড তারিখঃ 2016-12-05 ইং
মহেশপুরে ভন্ড আয়না বাবাকে গাজাসহ আটক ৬মাসের জেল ছবির ক্যাপশন:

`Mohespur-Photo4.12.16`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরের মান্দারবাড়ি এলাকা থেকে রেজা পাগল নামের এক ভন্ড আয়নাবাবাকে গাজাসহ আটক করেছে পুলিশ। এ সময় গাজা সেবন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশাফুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। ইউএনও আশাফুর রহমান জানান, রেজা পাগল নামের ঐব্যক্তি মান্দারবাড়িয়া গ্রামে আস্তানাগেড়ে নিয়মিত গাজার আসর বসাতো এবং গাজা বিক্রি করতো। রবিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে গাজাসহ তাকে আটক করা হয়। পরে তাকে মাদক আইনে ৬মাসের জেল দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)