মেহেরপুরে লেগুনা থেকে পড়ে মহিলার মৃত্যু

আপলোড তারিখঃ 2019-02-01 ইং
মেহেরপুরে লেগুনা থেকে পড়ে মহিলার মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে লেগুনা গাড়ি থেকে পড়ে রেবেকা খাতুন (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত রেবেকা খাতুন মেহেরপুর সদর উপজেলার সহগলপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় শহরের ওয়াপদা মোড়ে কাটাই খানার সামনে একটি চলন্ত লেগুনা থেকে রেবেকা নামের এক মহিলা রাস্তার উপরে ছিটকে পড়ে গিয়ে গুরত্বর আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ইমারজেন্সিতে কর্মরত ডাক্তার সাওদ কবির জানান, নিহত মহিলার মাথায় আঘাতের কারনে মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)