মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-৩

আপলোড তারিখঃ 2019-02-01 ইং
মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-৩ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের ডিবি পুলিশ ইয়াবাসহ জয়নাল মন্ডল, বিপ্লব আলী ও আলকাজ আহাম্মদ নামের ৩ জনকে আটক করছে। আটক জয়নাল মন্ডল সদর উপজেলার শালিকা গ্রামের রহমান মন্ডলের ছেলে, বিপ্লব মজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আজমত আলী ছেলে এবং আলফাজ আহাম্মদ মেহেরপুর থানাপাড়ার সাবেদুজ্জামানের ছেলে। গত বুধবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে মোনাখালীর মধ্যপাড়া এলাকা থেকে ওই ৩ জনকে ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। আটক ৩ জনের কাছ থেকে ১৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওইস্থানে অভিযান চালায় এবং ইয়াবাসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)