আলমডাঙ্গায় দু’মাদকসেবীসহ আটক-৪

আপলোড তারিখঃ 2019-02-01 ইং
আলমডাঙ্গায় দু’মাদকসেবীসহ আটক-৪ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই মাদকসেবীসহ ৪ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) একরাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বন্ডবিল গ্রামের শফি মোল্লার ছেলে মাদকসেবী মামুন (২৬) ও গোবিন্দপুর মাঠপাড়ার আবু তৈয়বের ছেলে মাদকসেবী আব্দুল খালেককে আলমডাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে আটক করে। আজ তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে। এ ছাড়াও এসআই গিয়াস, এসআই সুফল সঙ্গীয় ফোর্সসহ বেলগাছি ফরিদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে হাবলু (৩৫) ও রাধিকাগঞ্জের ইমরান মোল্লার ছেলে সোহাগকে (৩৫) আটক করেছে। তাদের বিরুদ্ধে পারিবারিক মামলা আছে। তাদেকে আজ সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)