ছবির ক্যাপশন:
ডিসি ইকো পার্কে চুয়াডাঙ্গা আদর্শ স্কুলের বনভোজনে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে মুজিবনগর ও চুয়াডাঙ্গার ডিসি ইকোপার্কে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ৯টি বাসযোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মুজিবনগরে যায় তারা। পরে মুজিবননগর ঘুরে চুয়াডাঙ্গা ডিসি ইকোপার্কে আসে দলটি। ডিসি ইকোপার্কে এক আলোচনা সভা ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ও আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, বনভোজন বলতে আনন্দ-উৎসব সহযোগে বনে কিংবা বাড়ীর বাইরে খাবার ভোজন করাকে বুঝায়। তোমরা বনভোজনে আসতে চেয়েছিলে, স্কুল কর্তৃপক্ষ তোমাদের বনভোজন করালো। তোমরা হয়ত জানো তোমাদের স্কুল এখন চুয়াডাঙ্গার বেশ ভালো একটা প্রতিষ্ঠান। এবার তোমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও আগ্রহী হতে হবে। শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। এই ক্ষেত্রে কেবল শিক্ষক নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে। বিদেশি খেলাধুলার পাশাপাশি দেশীয় খেলাধুলার সঙ্গে শিশুদের পরিচিত করে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহ্ফুজুল হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস জাহান, চুয়াডাঙ্গা একাডেমির সহকারী প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শফিউল ইসলাম শফি, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শাহিনা আক্তার রুবি, পরিচালনা পরিষদের সদস্য আসলাম উদ্দীন, করিম আলী, হায়দার আলী, আজিজুল হক, বিদ্যালয়ের সদ্য বিদায়ী শিক্ষক রেজাউল হক, আব্দুল ওয়াহেদ, দৈনিক সময়ের সমীকরণ’র বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েত, দৈনিক সময়ের সমীকরণ’র শিশু সাহিত্য পাতা `স্বপ্নচারী` এর সম্পাদক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী গ্রন্থাগারিক একরামুল হক সোহেল। পরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার ২৯টি ইভেন্টের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ শেষে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির একটি দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
