ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ‘বুক জুড়ে স্বাধীনতা হও’ শ্লোগানকে ধারণ করে দর্শনা অনির্বাণ থিয়েটার ৭ দিনব্যাপী দর্শনা ডাক বাংলো চত্বরে একুশে নাট্য মেলার আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৫ থেকে ২১ ফেব্রুয়ারী ৭ দিনব্যাপী দুই বাংলার নাট্যকর্মীদের সমন্বয় শুরু হতে যাচ্ছে প্রদর্শনীর বিনিময়ে একুশে নাট্য মেলা। এবারের একুশের মেলায় দুই বাংলার নাট্য কর্মীদের মঞ্চ কাঁপানো নাটক থাকছে। এবার নাট্য মেলায় দর্শনা অনির্বাণ থিয়েটারের একটি ঢাকার, দুটি কলকাতার, যশোর একটি ও কুষ্টিয়ার একটি নাটক পরিবেশিত হবে বলে দর্শনা অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান। এছাড়া প্রতিদিন বিকালে খোলা মঞ্চে থাকছে এ অঞ্চলের মাধ্যমিক ও কলেজ পর্যায় ছাত্র-ছাত্রীদের নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাট্য মেলায় ডাক বাংলো চত্বরে বিভিন্ন ধরণের প্রায় অর্ধশতাধিক স্টল বসছে। এছাড়া থাকছে ছোট ছোট ছেলে মেয়েদের চিত্রাংকন ও বর্ণ লিখন প্রতিযোগীতা এবং বর্ণ বাগান। আনন্দ উপভোগ করার জন্য থাকছে নাগর দোলা ও ছোটদের হরিণ, বাঘ ও ঘোড়া পিঠে চড়ে ঘুরানো দোলন। নাট্য মেলায় প্রতিদিনেই থাকবে একুশের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এবারের নাট্যমেলা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এসব আয়োজন করতে ইতোমধ্যে অনির্বাণ থিয়েটার কর্মীরা ব্যাপক প্রস্তুতি শুরু করেছন।
