আমঝুপি মোটর শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-02-01 ইং
আমঝুপি মোটর শ্রমিক ইউনিয়নের শপথ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আমঝুপি প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে মেহেরপুর আমঝুপি উপশাখা বাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাস শ্রমিক ইউনিয়নের নিজস্ব হলরুমে শপথ বাক্য পাঠ করান মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহসভাপতি আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, সহকোষাধ্যক্ষ এরশাদ আলী। এসময় আমঝুপি ইউনিয়নে উপশাখার জন্য সভাপতি-সম্পাদকসহ ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে শপথ নেন শ্রী মঙ্গল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শামছারুল ইসলাম, কার্যকরি সভাপতি দেলাওয়ার হোসেন, সহসভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম টিটন, সহসাধারণ সম্পাদক নুরুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল খান, কল্যাণ সম্পাদক নাজিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোমিনুল, কোষাধ্যক্ষ্য তৌহিদুল ইসলাম, সম্পাদক ফরজ আলী, লাইন সম্পাদক জাহাঙ্গীর আলম (সবুজ), সদস্য বকুল, মোস্তাফিজুর রহমান ও হাবিবুর রহমান লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)