কোটচাঁদপুরের অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2019-02-01 ইং
কোটচাঁদপুরের অসহায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
কাটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিবেদক: ফাল্গুনের আগমনের আগ মুহুর্তে তীব্র শীত আর হিমেল হাওয়া যেন আরও জেঁকে বসেছে ঝিনাইদহ জেলায়। মৃদু শৈত্য প্রবাহে নকাল এ এলাকার জনজীবন। শীতের এই তীব্রতাই বেশি কষ্ট পোহাতে হয় অসহায় শিশু ও নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের। আর এই শীতে অসহায় ও এতিম শিক্ষার্থীদের মধ্যে সামান্য উষ্ণতা দিতে কোটচাঁদপুর উপজেলা ইউএনও’র পক্ষ থেকে কোটচাঁদপুর মহিলা কওমিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত বুধবার রাতে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় মহিলা কওমিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে সরকারি এই কম্বল বিতরন করা হয়। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা শীতার্ত এসব এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা। মহিলা কওমিয়া মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, কোটচাঁদপুর উপজেলা প্রশাসন সব সময় সাধারণ মানুষের পাশে থেকে জনহীতকর কাজে সম্পৃক্ত থাকতে বদ্ধ পরিকর। তারই অংশ হিসেবে এসব এতিম শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)