কাজী মসিহ্-উল আলমের দাফন সম্পন্ন : শোক প্রকাশ

আপলোড তারিখঃ 2019-01-31 ইং
কাজী মসিহ্-উল আলমের দাফন সম্পন্ন : শোক প্রকাশ ছবির ক্যাপশন:
সময়ের সমীকরণ’র সম্পাদক শরীফের শ্বশুর ও শান্তা-মারিয়াম গ্রুপের পরিচালক নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবীদ ও সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফের শ্বশুর ও শান্তা-মারিয়াম গ্রুপের পরিচালক কাজী মসিহ্-উল আলমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বাদ যোহর ঢাকা মিরপুর-২ হাউজিংয়ের জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, কাজী মসিহ্-উল আরমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গার বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতা-কর্মীরা। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, নাজমুল আরেফিন কীরণ, আরিফ আহমেদ শিপলব, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক এসএম তালহা, জেলা জাতায়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)’র সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম ও চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির সভাপতি সাংবাদিক হুসাইন মালিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, কাজী মসিহ্-উল আলম গত মঙ্গলবার রাত ৮টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম কাজী মসিহ্-উল আলম মৃত কাজী মেফতাহ উল আলমের ছেলে ও ঢাকা মিরপুর-২ হাউজিংয়ের স্থায়ী বাসন্দিা ছিলেন। কর্মজীবনে শান্তা-মারিয়াম ইউনিভার্সিটির অ্যাকাউন্টেড ও শান্তা-মারিয়াম গ্রুপের পরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্বপালন করে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)