জীবননগরে ইয়াবাসহ মাদকব্যবসায়ী জান্টু আটক

আপলোড তারিখঃ 2019-01-31 ইং
জীবননগরে ইয়াবাসহ মাদকব্যবসায়ী জান্টু আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর শাহপুর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী জান্টু আটক হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার রাতে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর উপজেলার শাহপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মুসফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে কেডিকে ইউনিয়নের কাশিপুরে অভিযান পরিচালনা করে। এ সময় বাবুপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মাদকব্যবসায়ী জান্টু মিয়াকে (৩৭) ১০ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)