ছাত্রীর সাথে অশ্নীল আচরণ : শিক্ষকের জেল

আপলোড তারিখঃ 2019-01-30 ইং
ছাত্রীর সাথে অশ্নীল আচরণ : শিক্ষকের জেল ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে ৫ম শ্রেণীর ছাত্রীর সাথে জোরপূর্বক অশ্নীল ছবি তুলে হুমকি দেওয়ার অপরাধে জেভিয়ার দফাদার (২১) নামের এক শিক্ষকের এক বছর কারাদ- দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা উপস্থিত ছিলেন। দন্ডিত জেভিয়ার গোমেজ মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক। সে উপজেলার ভবেরপাড়ার মৃত দান্তি দফাদারের ছেলে। ঘটনার শিকার ওই ছাত্রী একই বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ে। মোবাইল কোর্টের বিচারক নাহিদা আক্তার জানান, খন্ডকালীন শিক্ষক জেভিয়ার দফাদার কৌশলে ছাত্রীটিকে একটি রুমের মধ্যে ডেকে নিয়ে তার সাথে অশ্নীল আচরণ করে এবং মোবাইল ফোনে ছবি তুলে তাকে হুমকি দেয়। ঘটনাটি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা আমাকে জানালে আমি দ্রুত তাকে হেফাজতে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তার এক বছরের জেল দেওয়া হয়। এসআই মোস্তফা জানান, মোবাইল কোর্টের সাজা অনুযায়ী দন্ডিতকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)