আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ১০ : গ্রেফতার-৫

আপলোড তারিখঃ 2019-01-30 ইং
আ.লীগের দু-গ্রুপের সংঘর্ষে আহত ১০ : গ্রেফতার-৫ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। গতকাল মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএ রাজু ও যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে টিএ রাজুর সমর্থকরা আসাদকে মারধর করে। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মঙ্গলবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। আহতদের মধ্যে ভাটই গ্রামের আমজাদ মোল্লার ছেলে আজগর আলী (২১), আব্বাস মোল্লার ছেলে বাবলু মোল্লা (৩৯), বিলায়েত আলী মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৫০), বেলায়েত আলী মোল্লার ছেলে আতিয়ার রহমান (৬০), আব্বাস মোল্লার ছেলে জবেদ আলী (৪৫), গনি মন্ডলের ছেলে মহন মন্ডল (৪৪), আদীল উদ্দীনের ছেলে লাল চাঁন (৫৫), আব্দুল রহিম তরফদারের ছেলে দেলোয়ার হোসেনকে (৪৫) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শৈলকুপা থানার ওসি কাজী আইয়ূবুর রহমান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)