ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুজামান কমল (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত কমল গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে ও সিঙ্গার শো-রুমের ডিলার। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন- বামন্দী এলাকার ভদু মিয়ার ছেলে ব্যবসায়ী পলাশ (৪৮) ও পশ্চিম মালসাদহ গ্রামের আরেফিন আলীর ছেলে তুহিন হোসেন (২২)। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর ফতাইপুর নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কামরুজামান কমল ও পলাশ একটি মোটরসাইকেলযোগে বামন্দী থেকে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তারা ফতাইপুর নামক স্থানে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী তুহিন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কায় দেয়। এ সময় দু’মোটরসাইকেলের চালক ও আরোহীর রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। আহতদের পথচারীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য নেয়। এ সময় কমলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ বাকি তিনজনকে রেফার্ড করা হয়। তুহিন হোসেনের পারিবারিক সূত্র জানায়, তাকে কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, নিহত কামরুজামান কমলের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত দুটো মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কমলের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
