চুয়াডাঙ্গা ডিবি পুলিশের অভিযান : ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার নিখোঁজ

আপলোড তারিখঃ 2019-01-30 ইং
চুয়াডাঙ্গা ডিবি পুলিশের অভিযান : ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার নিখোঁজ ছবির ক্যাপশন:
শিক্ষক আকবর রাজশাহীতে উদ্ধার : অন্তরালে ঋণ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার নিখোঁজ শিক্ষক আকবার আলীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। গত ২৮ জানুয়ারী সন্ধ্যায় রাজশাহী অক্টার মোড় থেকে তাকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, ঋণের দ্বায়ে নিজেকে আত্মগোপনে রেখেছিলো সে। পরে গতকাল সন্ধ্যার দিকে উদ্ধার হওয়া ওই শিক্ষককে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। জানা যায়, ২৫ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মগোপণে থাকা ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার শিক্ষককে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। গত ২১ জানুয়ারী নিখোঁজ শিক্ষকের উদ্ধারের জন্য চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার জামাতা। ওই শিক্ষকের হঠাৎ নিখোঁজ হওয়ার বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে, এলাকায় এক মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। ওই ঘটনায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম’র নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, এসআই ইব্রাহিম আলী, এসআই আসলাম পারভেজসহ একটি চৌকস দল আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ শিক্ষককে টানা ১০ দিন পর উদ্ধার করেছে। গত সোমবার সন্ধ্যার দিকে রাজশাহী অক্টার মোড় থেকে তাকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ওই শিক্ষককে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে জানায়, প্রায় ২৫ লাখ টাকা ঋণের কারণে বাড়ির কাউকে কিছু না জানিয়ে নিজেকে আত্মগোপনে রাখে সে। পরে গতকাল সন্ধ্যার দিকে নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয় তাকে। এদিকে নিখোঁজ শিক্ষককে উদ্ধারের খবর নিজ এলাকায় ছড়িয়ে পড়লে, এলাকার সাধারণ জনগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ পুলিশের এহেন পদক্ষেপের জন্য সাধুবাদ জানায়। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত নন্দ মন্ডলের ছেল ডিঙ্গেদাহ দাখিল মাদ্রাসার শিক্ষক আকবর আলী (৫৫) কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। ঘটনার দু’দিন পর নিখোঁজ শিক্ষকের জামাতা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় ওই শিক্ষকের নিখোঁজের বিষয়ে সংবাদ প্রকাশ হলে শুরু হয় এক মিশ্র প্রতিক্রিয়া। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল টানা ১০দিন পরিশ্রম করে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)