চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ মুক্তিপাড়ার তমালকে আটক

আপলোড তারিখঃ 2019-01-30 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ মুক্তিপাড়ার তমালকে আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা কাউন্সিলপাড়া বর্তমানে মুক্তিপাড়ার ভাড়াটিয়া সোহানুর ইসলাম তমাল (২৪) নামে একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মুক্তিপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৫ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শহর ফাঁড়ি জানতে পারে মুক্তিপাড়ায় একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স মুক্তিপাড়ায় ওই আসামীর ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আটক করা হয় থানা কাউন্সিল পাড়ার মোনির হোসেনের ছেলে বর্তমানে মুক্তিপাড়ায় ভাড়ায় থাকা সোহানুর ইসলাম তমালকে। এ সময় আটককৃত আসামীর শরীর তল্লাশি করে প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয় ৫ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন। পরে গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)