মেহেরপুরে হেরোইন রাখায় ফরিদের জেল

আপলোড তারিখঃ 2019-01-30 ইং
মেহেরপুরে হেরোইন রাখায় ফরিদের জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: হেরোইন রাখার অভিযোগে শেখ ফরিদ নামের এক ব্যক্তির ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর যুগ্ম জেলা জজ আদালতের বিচারক কেরামত আলী ওই রায় দেন। সাজাপ্রাপ্ত শেখ ফরিদ সদর উপজেলার গোভীপুর গ্রামের কালু শেখের ছেলে। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর শেখ ফরিদ হিরোইনসহ পুলিশের হাতে আটক হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর টেবিলের ১ (খ) এফ ১৯ ধারাই একটি মামলা দায়ের হয়। যার মামলা নং ১১, জিআর কেস নং-৪১৭/১৪ মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্যে আসামী দোষি প্রমাণিত হওয়ায় আদালত তাকে ওই রায় দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)