গাংনী বালিকা বিদ্যালয়ে দিনব্যাপি পিঠা উৎসব

আপলোড তারিখঃ 2019-01-30 ইং
গাংনী বালিকা বিদ্যালয়ে দিনব্যাপি পিঠা উৎসব ছবির ক্যাপশন:
গাংনী অফিস: এক সময় শীত এলেই পিঠা-পুলি তৈরির ধুম পড়ে যেত গ্রামের বাড়িতে। অতিথিদের আপ্যায়নের জন্য ব্যবহার করা হতো নানা রকমের পিঠা। কিন্তু সে গ্রাম্য ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। তরুণ প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা পিঠার পরিচিত করতে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হল দিনব্যাপী পিঠা উৎসব। চন্দ্রপুলি, ভাপা, নকশি, গকুল, চিতই, পাটিসাপটা, আন্দোসা, বিস্কুট পিঠা, তালের পিঠাসহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন কলেজের শিক্ষার্থীরা। এই উৎসবকে ঘিরে পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জমেছিল বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণীর মানুষের ভিড়। কেউ কিনছেন, কেউ খাচ্ছেন আবার কেউবা নিচ্ছেন প্রিয়জনের জন্য। পিঠা পুলির এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।গতকাল মঙ্গলবার সকালে গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ওই পিঠা-পুলির উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)