ছবির ক্যাপশন:
আমঝুপি প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের মাঠে গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৫০ মণ মাছ মারা গিয়েছে। জানা যায়, গতকাল দিবাগত রাতে মদনাডাঙ্গ গ্রামের আবুল কাশেমের ছেলে হাসানের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। এলাকার লোক ভোরে মাঠে গেলে পুকুরে হাজার মাছ মরে ভাসতে দেখে পুকুরের মালিককে খবর দেন। এ সময় পুকুরের মালিক হাসান জেলেদের খবর দিয়ে মাছ টেনে দেখে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, এই পুকুরের মাছের রেনু বিভিন্ন পুকুরের ছাড়ার জন্য তৈরি করা হচ্ছিলো। কিন্তু আমার উপর শত্রুতা করে মাছের রেনুগুলো বিষ প্রয়োগ করে মেরে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে আমি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছি। এই বিষয়ে মেহেরপুর সদর থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।
