আলমডাঙ্গা পাইলট হাইস্কুলে ছাত্রদের বিক্ষোভ!

আপলোড তারিখঃ 2019-01-29 ইং
আলমডাঙ্গা পাইলট হাইস্কুলে ছাত্রদের বিক্ষোভ! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র স্কুল ক্যাম্পাস ছেড়ে রাস্তায় বিক্ষোভ করেছে। বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে বসার স্থানে চট দেওয়া ও দুপুরের খাবারের ব্যবস্থা না করাসহ নানা অব্যবস্থাপনার প্রতিবাদে গতকাল সোমবার ছাত্ররা স্কুল ছেড়ে আল তায়েবা মোড়ে আবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে স্কুল কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে যান। জানা গেছে, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার ছিলো নবীন বরণ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ছাত্রদের বসার জন্য বেঞ্চ না দিয়ে মাটিতে চট বিছিয়ে দেওয়া ও দুপুরে খাবারের ব্যবস্থা না করাসহ নানা অবস্থাপনার অভিযোগ তুলে ছাত্ররা এ বিক্ষোভ করে। এদিকে, ছাত্ররা রাস্তার উপর বিক্ষোভ করলে এ সময় রাস্তায় চরম যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ছাত্ররা বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সাথে দেখা করে। পরে স্কুল কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে তাদের বিদ্যালয়ে ফিরে নিয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)