আলমডাঙ্গায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2019-01-29 ইং
আলমডাঙ্গায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
অসমাপ্ত সব কাজগুলো দ্রুত সমাপ্ত করা হবে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা শহরের ষ্টেশনপাড়া মন্দির থেকে মহিলা কলেজ মোড় পর্যন্ত রোড নির্মাণ ও পাইলিং কাজের শুভ উদ্বোধন ও পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ছেলুন এমপি ষ্টেশনপাড়ার মন্দির চত্বরে পৌছালে তাকে ফুল দিয়ে স্থানীয় নেতৃবৃন্দ স্বাগত জানান। এসময় তিনি বলেন, আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। আমি কথা দিয়েছিলাম অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। তাই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সার্বিক প্রয়াস চালাচ্ছি এবং অসমাপ্ত সব কাজগুলো দ্রুত সমাপ্ত করা হবে। এসময় তিনি কাজগুলো সুষ্ঠভাবে সম্পাদন করার জন্য আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এছাড়া পর্যায়ক্রমে আলমডাঙ্গা পৌর এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পাদন করার প্রত্যায় ব্যক্ত করেন এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. আব্দুর রশীদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, এ্যাড. আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ১নং ওয়ার্ড কাউন্সিলার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান আসাদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলার মতিয়ার রহমান ফারুক, হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমর ফারুক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, মন্দির কমিটির অন্যতম সদস্য জয় কুমার বিশ্বাস, শ্রমিক নেতা পরিমল কুমার কালু ঘোষ, মন্দির কমিটির সভাপতি শুভেন্দু সিংহ রায়, সাধারণ সম্পাদক বিধান কুমার বেদ, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সুমন ব্যানার্জী, কার্যসহকারী রুহুল আমিন স্বপন, ছাত্রলীগ নেতা রকি, টিটন, সজিব, সাকিব, লিমন, হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)