জীবননগরে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

আপলোড তারিখঃ 2019-01-29 ইং
জীবননগরে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে পরিত্যাক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার উথলী বিলপাড় থেকে এ পিস্তল উদ্ধার করা হয়। জানা গেছে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার নেতৃত্বে এসআই সিরাজুল আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উথলী দক্ষিণপাড়ার মাঠে বিলেরপাড়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরি আনুমানিক ৮ইঞ্চি একটি পিস্তল উদ্ধার করেন। অস্ত্র উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেন জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)