দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-01-29 ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ছবির ক্যাপশন:
কুড়ুলগাছি প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির সদস্যরা চোরাচালানবিরোধি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ মদ উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামের মাঠ থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৩ হাজার ৫শ’ টাকা। উদ্ধারৃকত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)