চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-01-29 ইং
চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মাদক, বাল্য বিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে বাল্য বিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে ‘মা’দের ভূমিকা শীর্ষক সমাবেশ/উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা পৌর কলেজ মহল্লায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ. বি. এম রবিউল ইসলাম ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা সামছুন্নাহার জোয়ার্দ্দার। উপ-পরিচালক তাঁর বক্তব্যে বলেন, `মাদক, বাল্য বিবাহ ও দুর্নীতির মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের কোন উন্নয়নই টেকসই হবে না। গত ১০ বছরে বাংলাদেশ উন্নয়নের অনেকগুলো সূচকে পার্শ্ববর্তী দেশগুলো থেকে এগিয়ে গেলেও মাদক, বাল্য বিবাহ ও দুর্নীতি নির্মূলের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। ২০৩০ সালের মধ্যে এস.ডি.জি’র লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমাদের অবশ্যই মাদক, বাল্য বিবাহ ও দূর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করতে হবে।` উপ-পরিচালক এ বিষয়ে অভিভাবকদের স্ব-স্ব সন্তানদের প্রতি কঠোর নজরদারী করার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানে মহল্লার ৭৫ জন মা/অভিভাবক উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)