হারদীতে পাওনা টাকা চাওয়ায় মারামারি : আহত-২

আপলোড তারিখঃ 2019-01-29 ইং
হারদীতে পাওনা টাকা চাওয়ায় মারামারি : আহত-২ ছবির ক্যাপশন:
হারদী প্রতিবেদক (আলমডাঙ্গা): আলমডাঙ্গার হারদী বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারিতে গুরুত্বর জখম হওয়ার ঘটনা ঘটেছে। গত রবিবার সকাল ১০টায় হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটের এমএম ডায়াগনষ্টিক সেন্টারের মালিকের সাথে এ মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা হারদী ইউনিয়নের থানাপাড়ার আরব আলীর ছেলে লিখন (২৫) গত কয়েক বছর যাবত একই ইউনিয়নের গাঙপাড়ার মইনুল ইসলামের ছেলে মইনের দোকানে ৩ হাজার টাকার বেতনে কাজ করে আসছিলো। মইনের ব্যবসার টাকার সমস্যার জন্য গত ৬ মাস পূর্বে লিখনের নিকট থেকে পার্টনার হিসাবে ব্যবসা করার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা নেয়। এরই মধ্যে গত ৪ মাস ধরে মইন ৩ হাজার টাকার বেতনভুক্ত হিসেবে টাকা দিতে থাকে লিখনকে। লিখন পার্টনার হিসাবে টাকা চাইলে বিভিন্ন ধরণের অজুহাত দেখায় মইন। এরই সূত্র ধরে গত ডিসেম্বর মাসে কাজ ছেড়ে বাড়িতে চলে আসে লিখন। বাড়িতে ফিরে পার্টনার হিসাবে টাকা নেওয়া ১ লাখ ৫০ হাজার টাকা লিখন ফেরত চায়। মইন লিখনের ১ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং দম্ভক্তি দেখিয়ে মইন বলে ক্ষমতা থাকলে আমার নিকট থেকে টাকা নিয়ে যাস। এই নিয়ে গত রবিবার সকাল ১০ টায় লিখন নিজের টাকা ফেরত নিতে মইনের দোকানে যায়। এরই মধ্যে দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারি হয়। মারামারিতে উভয়ে গুরুত্বর জখম হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগের প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)