ছবির ক্যাপশন:
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে
সমীকরণ প্রতিবেদন: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সোমবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ের সামনে হতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহীদ হাসান চত্ত্বর প্রদক্ষিণ করে শ্রীমন্ত টাউন হলে এসে শেষ হয়। এরপর বিকাল ৫টায় শ্রীমন্ত টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান এ্যাড. আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। পরে সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কার্যালয়ে কেক কেটে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আনন্দ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহিমান মতি, সদস্য মাহবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, ইমরান আহমেদ বিপ্লব, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, খাইরুল ইসলাম, আসাদুজ্জামান সবুজ, আব্দুস সামাদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমরান শেখ, পাপেল ও ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিটা ইউনিটের নেতাকর্মীরা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য তসলিম উদ্দীন ফিরোজ, আশা মেম্বার, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান ডেভিড, সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মতিন দুদু, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য দয়াল, ছলিল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শেখ সামী তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ, পৌর ছাত্রলীগের সদস্য জুয়েল জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম সরোয়ার শামীম প্রমুখ।
আলোচনার সভার প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন- ছাত্রলীগ করতে পেরে আমি ধন্য। বাংলাদেশ ছাত্রলীগকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সবসময় প্রস্তুত থাকবে।
