মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কারাগারে

আপলোড তারিখঃ 2019-01-28 ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মারামারির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চাঁদ মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে চাঁদ মোহাম্মদ মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে বিচারক শিরিন নাহার তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। চাঁদ মোহাম্মদ গাংনী উপজেলার রামনগর গ্রামের রমিজউদ্দিনের ছেলে। জানা যায়, গ্রাম্য কোন্দলের জের ধরে সংঘঘর্ষের ঘটনায় আদালত ২০১৬ সালের ১৭ আগষ্ট তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দেয় আদালত। সেই থেকে চাঁদ মোহাম্মদ পলাতক ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)