বাইক নিয়ে নয়ন উধাও : অন্তর আটক

আপলোড তারিখঃ 2019-01-28 ইং
বাইক নিয়ে নয়ন উধাও : অন্তর আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ফ্লেক্সিলোডের কথা বলে কোকা কোলা কোম্পানির প্রতিনিধির মোটরসাইকেল নিয়ে পালিয়েছে ফার্মপাড়ার নয়ন। নয়নের এক সহযোগী গুলশানপাড়ার অন্তরকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গোপালগঞ্জ জেলার ছুটফা গ্রামের হাসান আলীর ছেলে আনিসুর রহমান মুন্সি কোকা কোলা কোম্পানিতে চাকরির সুবাদে চুয়াডাঙ্গার পলাশপাড়ায় বসবাস করে। গত ২৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে তার পূর্ব পরিচিত গুলশানপাড়ার সাসিমুল গণি ফিল্টুর ছেলে ইমতিয়াজ আহম্মেদ ফয়সাল ওরফে অন্তর (২২) তাকে ফোন করে শান্তিপাড়া স্কুল মোড়ে ডাকে। সেখানে পৌছালে অন্তর তাকে পলাশপাড়ার জাকির হোসেনের ছেলে মাহবুব আলম পিকন (৩০) ও ফার্মপাড়ার শুকুর আলীর ছেলে নয়নের (৩২) সাথে পরিচয় করিয়ে দেয় এবং নয়নের দুলাভাইয়ের বাড়ি দামুড়হুদা উপজেলার লোকনাথপুর কাদিপুর গ্রামে যাওয়ার জন্য অনুরোধ করে। পরে আনিস তার মোটরসাইকেলে করে অন্তর ও নয়নকে সাথে নিয়ে নয়নের দুলাভাইয়ের বাড়ি কাদিপুর যায়। সেখানে অন্তর ও আনিসুরকে রেখে মোটরসাইকেল নিয়ে কৌশলে সটকে পরে নয়ন। এবিষয়ে গতকাল রোববার মোটরসাইকেল মালিক আনিসুর রহমান বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। গতকালই গুলশানপাড়ার সাসিমুল গণি ফিল্টুর ছেলে ইমতিয়াজ আহম্মেদ ফয়সাল অন্তরকে (২২) গ্রেফতার করে আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)